উইন্ডোজ ব্যবহারকারীদের অনেক সময় ইন্টারনেট সংযোগ নিয়ে ঝামেলা পড়তে হয়। তার মধ্যে উল্লেখ্যযোগ্য একটি সমস্যা হলো ‘লিমিটেড নেটওয়ার্ক’।ইন্টারনেট সংযোগের লাইন ঠিক থাকার পরও সমস্যাটি দেখায়। ইন্টারনেট ঠিকভাবে ব্যবহার করা যায় না। অনেকে সমস্যাটির সমাধান করতে না পেরে নতুন করে অপারেটিং সিস্টেম সেটআপ দিয়ে থাকেন।তবে খুব বিরক্তকর এ সমস্যা কৌশলেও সহজে সমাধান করে ফেলা যায়। এ টিউটোরিয়াল তুলে ধরা হলো কিভাবে উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম থেকে ‘Limited network’ সমস্যাটির সমাধান করা যায়।
প্রথমে ‘cmd’ চালু করতে হবে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে। এটি করতে cmd-তে গিয়ে মাউসে রাইট বাটনে ক্লিক করতে হবে।তারপর সিএমডি কমান্ডে এ কোড ‘netsh int ip reset C:\resetlog.txt’ লিখতে হবে।
আরো দেখুনঃ স্লো ওয়াই-ফাই ইন্টারনেট কানেকশন সমস্যার সহজ কিছু সমাধান
fixedbyvonnie-windows-8-launch-netsh উইন্ডোজ ব্যবহারকারীদের ইন্টারনেট সংযোগ নিয়ে ঝামেলা
![]() |
| Command Prompt |
এবার cmd-তে ২ থেকে ৪ সেকেন্ডের একটি রিসেটিং প্রসেস চলবে।
এ কাজটি শেষ হলে কম্পিউটার রিস্টার্ট নেবে। তাহলে স্বয়ংক্রিয়ভা সমস্যাটির সমাধান হয়ে যাবে। ইন্টারনেট ব্যবহারে এ সমস্যাটি আর দেখা যাবে না।উইন্ডোজ ৮.১ বা ৮ অপারেটিং সিস্টেমেও সমস্যাটি হতে পারে। একই পদ্ধতি ব্যবহার করে সেখানেও সমস্যাটির সমাধান করে নেওয়া যাবে।



0 comments:
Post a Comment